আপডেট : ১৫ May ২০২৩
আব্দুল লতিফ তালুকদার, ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার(১৫ মে) সকাল সারে ১১ টায় উপজেলার অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
ভুঞাপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার কুঠিবয়ড়া গ্রামের শুকুর সরকারের ছেলে শামিম (৪০) একই গ্রামের শহিদ ব্যাপারীর ছেলে সুমন (২২) দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মেহেদী,এ এস আই সোহেল ও এস আই মনজুরুলের একটি চৌকশ টিম অভিযান চালিয়ে শামিমের বসত ঘর থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় শামিম ও সুমনকে আটক করে পুলিশ।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শামীমের বাড়ী থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং শামীম ও সুমনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১