আপডেট : ১৭ May ২০২৩
এম সালাহ উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে ট্রাক চাপায় এক নারী এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। নিহত কর্মীর নাম দিনাজ সুলতানা জিতু (২৭) সে কক্স—বাজার জেলায় সমাজ কল্যাণ ফাউন্ডেশনে মাঠ শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের খুলশী এলাকার লকু কলোনীর ও বাংলাদেশ রেলওয়ের কর্মচারী জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তাকে ১ মাসের প্রশিক্ষণের জন্য নোয়াখালীতে পাঠানো হয়। তার গ্রামের বাড়ী নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী মৌজার গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জিতু সকালে বাসা থেকে অটো রিকশায় করে এনজিও প্রশিক্ষণের জন্য জেলা শহর মাইজদী যাচ্ছিলেন। পথে মধ্যে দত্ত বাড়ির মোড় এলাকায় সোনাপুর থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক তার রিকশাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই চাকার তলে পিস্ট হয়ে মারা যায়।
গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে জেলা শহর থেকে ট্রেনিং সেন্টারে যাওয়ার সময় দত্ত বাড়ির মোড় পায়রা পেট্রাল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ট্রাক চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। জিুতুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১