আপডেট : ১৮ May ২০২৩
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালী সেনবাগ উপজেলা ৪ নং কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে বুধবার দিবাগত রাতে কামাল ষ্টোর নামের একটি দোকানের ঘরের টিনের চাল কেটে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে সংঙ্গবন্ধ চোরের দল।
ব্যবসায়ী কামাল হোসেন জানায়, প্রতিদিনের ন্যায় সে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। এরপর সকালে সে দোকান খুলে দেখে দোকান ঘরের টিনের চাল কাটা ও ক্যাশ বাক্স ভাঙ্গা এবং মালামাল তছনছ অবস্থায় পড়ে রয়েছে। তিনি জানান, চোরের দল তার দোকানে থাকা নগদ টাকা, মোবাইল কার্ড সিগারেট সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান এবিষয়ে থানায় কেউ অবহিত করেনী। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১