বাংলাদেশের খবর

আপডেট : ২০ May ২০২৩

যশোরে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে মানববন্ধন


শহিদ জয়, যশোর প্রতিনিধি:
যশোরে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখা এ মানববন্ধন করে।
বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি এহসানুর রহমান দুলালের সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে জেলার ৮উপজেলার শতাধিক শিক্ষক অংগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, একজন এমপিওভূক্ত শিক্ষক মাস শেষে যে বেতন পায় সেই বেতনে কোনভাবে সংসার চালানো সম্ভব হয় না। যেকারণে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থা থেকে উত্তোরণে আগামী বাজাটে এমপিওভূক্ত সকর শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সদস্য সচিব জসীম উদ্দিন আমম্মেদ, যুগ্ম সদস্য সচিব আবুল বাশার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো: মেজবাহুল ইসলাম প্রিন্স, নির্বাহী মহাসচিব অপুর্ব সাহা সহ প্রমূখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১