আপডেট : ২০ May ২০২৩
রহমত উল্যাহ পাটোয়ারী, রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জে সমষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ভবনটির শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর—১(রামগঞ্জ) আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান। ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেনের সভাপতিত্বে ও ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আরিফুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহম্মেদ, সহকরী কমিশনার(ভূমি) মনিরা খাতুন, উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল মোহাইমেন, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছু, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রহমত উল্যাহ পাটোয়ারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফিরোজ আলম, যুবলীগ নেতা আবদুল আজিজ, স্কুল কমিটির সহ সভাপতি হারুন অর রশিদ, ইউপি সদস্য আবদুল কাদের, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতাহের হোসেন শেখ, সাবেক ইউপি সদস্য সালাউদ্দিন সুমন, সমাজকমীর্ শাহীন খুশী, সমষপুর ছাত্র ফোরামের সাবেক সভাপতি মিলন হোসেন প্রমূখ। এ সময় শিক্ষক, কমিটির সদস্য অভিভাবক, ছাত্রছাত্রী ও এলাকার শত শত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১