বাংলাদেশের খবর

আপডেট : ২১ May ২০২৩

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ০৩ দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড


বাংলাদেশের খবর নিউজ ডেস্ক:
রবিবার (২১ মে ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৫ মে ২০২৩ বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা এলাকা হতে এফ বি মাহফুজা নামক ০১ টি ফিসিং বোট মাছ ধরার উদ্দেশ্য ১৪ জন জেলে সহ সমুদ্রে গমন করে। পরবর্তীতে গত ১৮ মে ২০২৩ তারিখ আনুমানিক রাত ২২০০ ঘটিকায় গভীর সমুদ্রে মৎস্য আহরণরত অবস্থায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এমতাবস্থায় বোটটি পাল উড়িয়ে গত ০৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। অতঃপর অদ্য রবিবার ২১ মে ২০২৩ সকাল ১০০০ ঘটিকায় বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্ক এর আওতায় আসলে উক্ত বোটের মাঝি মোঃ সগির এর মোবাইল (০১৭১০৮৬৪২৫২) হতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর সহযোগিতা কামনা করে। পরবর্তীতে ১০১৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন নিদ্রাসকিনা কন্টিনজেন্ট কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল উদ্ধার অভিযানে গমন করে, উদ্ধার অভিযান চলাকালীন ১১৩০ ঘটিকায় বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন পক্ষীদিয়া দ্বীপের পূর্বপার্শ্ব হতে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফ বি মাহফুজা নামক ফিসিং বোট সহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। অতঃপর উদ্ধারকৃত জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর বর্তমানে উদ্ধারকৃত সকল জেলে সুস্থ রয়েছে। পরবর্তীতে, উদ্ধারকারী দল কর্তৃক উক্ত ফিসিং বোটটিকে টোয়িং করে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা নামক এলাকায় নিয়ে আসা হয় এবং জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১