আপডেট : ২৫ May ২০২৩
মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে পৌরশহরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারুফ আফজাল রাজন।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পাঁচবিবি পৌরশহর এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় স্মৃতি বেকারীকে ৫ হাজার টাকা, আনছারী বেকারীকে ৮ হাজার টাকা, রাখি বেকারীকে ৫ হাজার টাকা ও হিমালয় আইসক্রিমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা মিষ্টি, পাউরুটি ও বিস্কুট এসব খাদ্য সামগ্রী জব্দ করা হয়। পরে সেগুলো খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়েছে। অভিযানে জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলামসহ র্যাব সদস্যরা সহযোগিতা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১