আপডেট : ২৫ May ২০২৩
মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ১ মাদককারবারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার হাজীগঞ্জ পৌরসভাধীন কুমিল্লা—চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ নামক স্থানে অভিনব কায়দায় ভ্যানগাড়ীর নিচে বেঁধে পাচার করার সময় ভ্যানগাড়ীতে তল্লাশী চালিয়ে এসআই আবদুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদককারবারি কুমিল্লা জেলার চান্দিনা থানার মাধাইয়ার গঙ্গাইমোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সাগরকে আটক করে।
মাদককারবারী সাগর জানায়, সে কুমিল্লার পদুয়ার বাজার থেকে ২০ কেজি গাঁজা নিয়ে মতলব উত্তরের মোহনপুর এলাকার মাদকের ডিলার আরিফের কাছে গাঁজা দেয়ার জন্য যাচ্ছিল।
আটক মাদককারবারীদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অভিনব কায়দায় মাদক পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে ২০ কেজি গাঁজাসহ ১ মাদককারীকে আটক করা হয়েছে।
মাদক, ইভিটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১