বাংলাদেশের খবর

আপডেট : ২৭ May ২০২৩

জামালপুরের ইসলামপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু


জামালপুর থেকে, আবুল কাশেম:
জামালপুরের ইসলামপুরে ব্যাটারীচালিত ইজিবাইক চাপায় মুসলিমা(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নে ডিগ্রির গ্রামের বড় মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানান, বেলা আনুমানিক ১টার দিকে ওই গ্রামের মজিবর রহমানের ৪ বছরের শিশু কন্যা মুসলিমা বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মুসলিমা মারা যায়। এলাকাবাসী চালক ও ইজিবাইকটি আটক করেছে।
ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১