বাংলাদেশের খবর

আপডেট : ০৬ June ২০২৩

লক্ষ্মীপুরে কিশোরগ্যাঙ হামলা এক পরিবার ৫ জন গুরুত্বর জখম ১ জন নিখোঁজ


লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদরের পৌরসভায় একদল কিশোরগ্যাঙ এর হামলা একই পরিবারের ৫জন সহ ৭ গুরুত্বর জখম হয়। ১জন নিখেঁাজ হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
সোমবার রাত ৮ ঘটিকায় লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর গ্রামের খলিফা বাড়ীতে সেলিমের ঘরের সামনে রাস্তার ওপরে এ হামলার ঘটনা ঘটে।
জানাগেছে, লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর গ্রামের খলিফা বাড়ীতে আবুল কাশেমের মেয়ের সাথে রনি নামীয় এক ছেলের সাথে প্রেম ঘটিত সম্পর্ক রয়েছে। প্রেমের সম্পর্কের সাথে জড়িত করে কাশেমের ছেলে আরিফ তার বোনের একটি ফোন নম্বরকে কেন্দ্র করে একই বাড়ীর সেলিমের ছেলে শরীফের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে এলাকার প্রায় ৩৫ থেকে ৪০জন বখাটে কিশোরগ্যাঙ দলের সদস্যদের খবর দিয়ে এনে শরীফের ওপর হামলা চালায় এতে শরীফ ও তার পরিবারের লোকজনের আত্মচিৎকারে পাশের বাড়ীর সাহাব উদ্দিন আগাইয়া এসে হামলাকারীদের থামানোর চেষ্টা করলে তারা সকলেই মিলে দেশীয় অস্ত্র দ্বারা সাহাব উদ্দিনকে কুপিয়ে পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। শোর-চিৎকার শুনে সাহাব উদ্দিনের তার ছেলে মো: হোসেন, ভাই আলমগীর হোসেন, জাকির হোসেন ও মাহফুজ তাকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা একই কায়দায় ধারালো অস্ত্র দ্বারা তাদেরকেও হামলা করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এ সময় তাদের কাছে থাকা নগদ এক লক্ষ ৩৫ টাকা জোরপূর্বক নিয়ে যায় হামলাকারীরা। এ হামলায় ৭জন গুরুত্বর জখম হয়। আহদের মাথায়, বুকে, কানে, পিঠে, কপালে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় আহতরা হাসপাতালে ভর্তিরত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। হামলাকারীরা মটর সাইকেল যোগে সেলিমের ছেলে শরীফকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় বাধা দিলে শরীফের ভগ্নিপতি রুবেলকে তারা গুরুত্বর জখম করে।
শরীফের মা জানান, রাত ৮টায় হঠাৎ ৩৫-৪০ জন সন্ত্রাসী আমাদের ঘরে ঢুকে আমার ছেলে শরীফকে এলোপাতাড়ী মারপিট করে। আমাদের শোর চিৎকারে পাশের বাড়ীর সাহাব উদ্দিন তার ছেলে মো: হোসেন ও ভাই আলমগীর হোসেন, জাকির হোসেন ও মাহফুজ আমার ছেলেকে উদ্ধার করতে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও চেনী, চোরা ও লোহার রড দ্বারা কুপিয়ে পিটিয়ে জখম করে। সন্ত্রাসীরা যাওয়ার সময় আমার ছেলেকে জোরপূর্বক মটর সাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আমার ছেলে এখনো নিখেঁাজ। ঘটনার পরপরই বিষয়টি তিনি থানায় মৌখিকভাবে জানান এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন। 
আহতরা জানান, কিশোরগ্যাং দলের সদস্যদের মধ্যে মাহবুবের ছেলে মোঃ জনি, আবু তাহেরের ছেলে নোভেল, ও মোঃ অভি, মাসুদের ছেলে মোঃ শাহীন, রফিকের ছেলে মোঃ শিপন, মাকছুদের ছেলে মোঃ রাতুল, মোঃ কাশেম ও তার ছেলে মোঃ অরিফ, আবুল খায়েরের ছেলে মোঃ মুজাম্মের এছাড়া মোঃ অন্তর, রাজিব, মোঃ রকি সহ অজ্ঞাতনামা ২৫/৩০জন হামলায় অংশ নেয়। তারা সকলে বাঞ্চানগর ও উত্তর বাঞ্চানগর এলাকার চৌকিদার বাড়ী ও খলিফা বাড়ীর বাসিন্দা।
এ ঘটনায় স্থানীয় ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম জানান, হামলার খবর শুনে আমি ঘটনাস্থল আসার পূর্বেই সাহাবউদ্দিন গংদের ওপর হামলা করে কিশোরগ্যাঙ দলের সদস্যরা। পরে আমি ঘটনাস্থলে এবং হাসপাতালে গিয়ে আহতদের খোজ খবর নিই। হামলাকারীদের ব্যাপারে ছাড় দেওয়া হবেনা। আহতদেরকে আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দেন তিনি।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোসলেহ উদ্দিন জানান, আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১