বাংলাদেশের খবর

আপডেট : ১৩ June ২০২৩

সুন্দরগঞ্জে ইমামগঞ্জ ফাজিল মাদ্রাসা

গঠিত গর্ভণিং বডির অনুমোদন না দিয়ে এডহক কমিটি গঠনে এলাকায় জনক্ষোভ


মোঃ ইমদাদুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইমামগঞ্জ ফাজিল মাদ্রাসার গঠিত গর্ভণিং বডির অনুমোদন না দিয়ে ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার কর্তৃক এডহক কমিটি গঠনে এলাকায় জনক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত জানুয়ারী মাসে উক্ত মাদ্রাসায় গর্ভণিং বডি সদস্য নির্বাচন করা হয়। বিধি মতে গত ১৭ জানুয়ারী/২৩ উক্ত কমিটির বিদ্যুৎসাহী মনোনয়নের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিকুর রহমান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আবেদন করলে রাশেদুল আলম মিঠুকে মনোনয়ন দেয়। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড এমদাদুল হক নাদিমকে গর্ভণিং বডির বিদ্যুৎসাহী মনোনয়ন দেয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিকুর রহমান ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ে রেজিস্ট্রার বরাবর গর্ভণিং বডির সভাপতি ও বিদ্যুৎসাহী মনোনয়নের জন্য আবেদনপত্র দাখিল করেন। উক্ত আবেদনকে পাশ কাটিয়ে রেজিস্ট্রার ইসলামি আরবি বিশ^বিদ্যালয় গত ০৮/০৬/২০২৩ইং স্মারক নং—ইআবি/রেজিঃ/প্রশা/ফা,গ,ব/র—৫৮/২০১৬/১১২১১ বলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গাইবান্ধাকে এডহক কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদ্যুৎসাহী মনোনয়ন দেয়। এদিকে গত ০৮/০৬/২০২৩ইং রেজিষ্ট্রার ইসলামি আরবি বিশ^বিদ্যালয় স্মারক নং—ইআবি/রেজিঃ/প্রশা/ফা,গ,ব/র—৫৮/২০১৬/১১২১২ বলে ৫ সদস্য বিশিষ্ট গর্ভর্ণিং বডি গঠন করে পত্রাদেশ প্রেরণ করেন। একই তারিখে ইসলামি আরবি বিশ^বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও বিদ্যুৎসাহী মনোনয়ন দিয়ে আবার গর্ভণিং বডি গঠন করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এনিয়ে রেজিষ্ট্রার ইসলামি আরবি বিশ^বিদ্যালয় ড. মোহাম্মদ কামরুল ইসলাম এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, এমনটি হবার কথা নয়, তবে এধরনের ঘটনা হলে তা দুঃখজনক।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১