আপডেট : ১৪ June ২০২৩
লক্ষ্মীপুর প্রতিনিধি:
আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে বুধবার (১৪ জুন) লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন) বিকাল সাড়ে ৩ টায় লক্ষ্মীপুর সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ নাহিদ রায়হান, এম ও সি এস, জেলা তথ্য অফিসার বিশ্বনাথ পাল এবং লক্ষ্মীপুর জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় জানানো হয় অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশুমৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ১৮ জুন সকাল থেকে দিন ব্যাপী এ কার্যক্রম চলবে।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য সূত্রে জানা গেছে, এবার লক্ষ্মীপুরের ৫ উপজেলায় ৬১ পৌরসভা ও ইউনিয়নের ১৯৪ টি ওয়ার্ডে ১৪৮০টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সের প্রায় ২লাখ ৯৬ হাজার ৬'শ ৩৬ টি শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে ২২২ জন স্বাস্থ্য সহকারী, ২১৬ জন পরিবার কল্যাণ সহকারী, ১৮০জন সিএইচপি, ২৯৬০ জন স্বেচ্ছাসেবক ও ১৮৪ জন প্রথম সারির সুপারভাইজার দায়িত্বে নিয়োজিত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১