আপডেট : ২৪ July ২০২৩
তৈয়ব আলী সরকার নীলফামারী, নীলফামারী প্রতিনিধি:
সামাজিক প্রচার কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন জেন্ডার সেন্সিটাইজেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই ওয়ার্কসপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন, সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক (স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম) সেইফ ড. মতিউর রহমান (উপসচিব অর্থ মন্ত্রনালয়)।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান বলেন, দেশে এই প্রথম বারের মতো অর্থ মন্ত্রনালয়ের অর্থবিভাগ কতৃক বাস্তবায়ণাধীন (স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম) প্রকল্পের আওতায় দেশ-বিদেশে দক্ষজনশক্তি চাহিদা পূরনের লক্ষ্যে প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণয়ের অধিন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো কর্তক পরিচালিত হয়ে আসছে।
উপসচিব আরো বলেন, দেশে দক্ষ জনশক্তি তৈরীতে নিরলসভাবে কাজ করছে সামাজিক প্রচার কর্মসূচির অংশ হিসেবে অর্থ মন্ত্রনালয়। সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তা বাস্তবায়ন করে যাচ্ছে। বিশেষ করে নারীদের এগিয়ে নিতে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তাদের জন্য ৩০ শতাংশ কোঠা করা হয়েছে।
এরমধ্যে নীলফামারী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি (অটো ক্যাড, ইলেট্রনিক্স, হেভি ইকুইপমেন্ট অপারেশন, আইটি সার্পোট সার্ভিস, মেশিন শপ প্র্যাক্টিস, মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইন্টেনেন্স ও সুইং মেশিন অপারেটর), নীলফামারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (মোটর ড্রাইভিং উইথ মেইন্টেনন্স) ব্র্যাক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র (ইলেট্রিক্যাল ইন্সটোলেশন এন্ড মেইনটেনন্স, ষ্টিল বান্ডিং এন্ড ফেব্রিকেশন ও টাইল্স এন্ড মার্বেল ওয়ার্ক)।
এছাড়াও, যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রে বিভিন্ন ট্রেডে বেকার ছেলে মেয়েরা প্রশিক্ষন নিয়ে সামাজিক ও অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। সেখান থেকে তৈরী হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা।
সভায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, সুধিজন, নারী উদ্যোক্তা, শিক্ষকসহ শতাধিক ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১