বাংলাদেশের খবর

আপডেট : ২৪ July ২০২৩

গোমস্তাপুরে মৎস্য অফিসের সাংবাদিক দের সঙ্গে মতবিনিময়


নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা এগারোটার দিকে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন। তিনি ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত ৭দিন ব্যাপি চলা উপজেলা পর্যায়ে বিভিন্ন গৃহীত কর্মসূচীগুলো স্থানীয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, সাংবাদিক আল-মামুন বিশ্বাস, ইয়াহিয়া খান রুবেল, নাহিদ ইসলাম, দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম ও শাহিন আলম। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসিরউদ্দিন। এক প্রশ্নে সুমিতা খাতুন বলেন গোমস্তাপুর উপজেলায় ১ হাজার ৬২৬টি পুকুর রয়েছে। এতে মাছের উৎপাদন হয় ৪ হাজার ৮১৪ মেট্রিকটন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১