আপডেট : ২৫ July ২০২৩
নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি:
বরেন্দ্র এলাকায় উচ্চ মূল্যে অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ জনপ্রিয়করন প্রকল্পের আওতায় চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ গোমস্তাপুর আয়োজনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ি কমিটির সদস্য মুঃ জিয়াউর রহমান। বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, সহকারী কৃষি বাব্যস্থাপক হাফিজুল করিম , চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রজাতির চার হাজার চারা বিতরণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১