আপডেট : ৩০ July ২০২৩
মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র সহ দেশব্যাপী ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৫ম পর্যায়ে রবিবার সকালে ৫০টি মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি পঞ্চম ধাপে দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০১৩-১৪ সালের মতো বিএনপি—জামায়াত আবারও আগুন—সন্ত্রাস শুরু করেছে।
তিনি বলেন, গতকাল দেখেছেন— কতগুলো বাস পুড়িয়েছে। চলন্ত বাস, ট্রেনে তারা আগুন দিয়েছে। মানুষকে জীবন্ত পুড়িয়েছে, সবখানে আগুন দিয়েছে। ২০১৩-১৪-তে পুড়িয়েছে। গতকালকেও আমরা তাদের অগ্নিসন্ত্রাসের নমুনা আবারও দেখলাম। বিএনপি—জামায়াত আবার আগুন—সন্ত্রাস শুরু করেছে।
অপর দিকে হাজীগঞ্জ মডেল মসজিদের উদ্বোধনীয় অনুষ্ঠানে বিটিভির বড় পর্দায় যুক্ত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশির আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দীন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহবুব—উল আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহিদ হাসান মানিক, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, ভূমি দাতা আলহাজ্ব রফিকুল ইসলাম, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনসহ স্থানীয় মুসল্লিবৃন্দ, ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১