বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০২৩

গোমস্তাপুরে ব্রোজনাথপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন


নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি:
গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের ব্রোজনাথপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল দশ টা থেকে বিকেলে চার টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে ভোটাররা অভিভাবকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও ব্রোজনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আসমা আক্তার দায়িত্ব পালন করে। তিনি জানান দীর্ঘদিন থেকে এই স্কুলের কমেটি না থাকায় এ নির্বাচন । নির্বাচন শেষে ৪ জন সদস্য নির্বাচিত হয়। তারা হলেন সেলিম রেজা, আনারল ইসলাম, শরিয়তুল্লাহ, ও টুটুল। নির্বাচনে মোট ভোটার ছিল ১৬৮ জন তারমধ্যে ৭৪ জন ভোটার ভোট দিয়ে তাদের বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত করেছেন।
ভোট পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল মো রাকিবুল ইসলাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১