আপডেট : ০৩ August ২০২৩
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রায় ১ লক্ষ ৮২ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না রিং চাই পুরিয়ে ধংস করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে রহনপুর মহানন্দা নদীতে বিভিন্ন জায়গায় প্রায় ৪ ঘন্টা অভিজান চালিয়ে ৩৫ টি রিং জাল ও ১ টি কাপা জাল জব্দ করে। পরে জব্দকৃত কারেন্ট জাল ও চায়না রিং চাই জব্দ করে জন সম্মুখে বুড়ি তলা ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গোমস্তাপুর উপজেলা মৎস্য অফিসার সুমিতা খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালনায় করা হয়, এই অভিযানে আরও অংশ গ্রহন করেন আনসার ও গ্রাম পুলিশ এবং উপজেলার মৎস্য অফিসের সদস্যরা।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা মৎস্য অফিসার সুমিতা খাতুন জানান, প্রায় ১ লক্ষ ৮২ হাজার টাকার কারেন্ট জাল ও রিংচাই পুরিয়ে ধংস করা হয়েছে। অত্র এলাকার মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১