আপডেট : ০৮ August ২০২৩
জাহাঙ্গীর আলম ভুঁইয়া , সুনামগঞ্জ প্রতিনিধি: সোমবার (৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ধারন বাজারে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল,সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে ফূল মিয়া ও একই এলাকার এলাক মিয়া ছেলে পারভেজ হাসান। পুলিশ সূত্রে জানায়,সুনামগঞ্জ রোডে গোপন সংবাদের ভিত্তিতে জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল কবির'র দিক নির্দেশনায় সন্ধ্যা ৭টার দিকে গোপন খবরের ভিত্তিতে এসআই মো. ইউনুস আলী, এটিএসএসআই জহিরুল ইসলাম ভূইয়া, মো. উজ্জল মিয়া, রবি আলম, তোফায়েল, জনিলা চাকমা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভারতীয় অবৈধ পণ্য ৭বস্তায় চারশতাধীক শাড়ী ও পিকআপ গাড়ী (ঢাকা মেট্রো- ২৩ ৩৪৮৭) সহ প্রায় ১৭লক্ষ টাকার ভারতীয় অবৈধ চোরাই শাড়ী ও পিকআপ জব্দ করা হয়। এসময় আসামী (ড্রাইভার) ফুল মিয়া (২৮) ও পারভেজ হাসান (২২) কে আটক করেন। এবিসয়ে জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল কবির জানান,৭বস্তায় ৪শতাধিক শাড়ীর আনুমানিক বাজার মূল্য ও পিকাআপ সহ প্রায় ১৭লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আসামীদের ছাতক থানা হাজতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হবে।
সুনামগঞ্জের ছাতকের ধারন বাজারে জয়কলস হাইওয়ে পুলিশের অভিযানে ১৭লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য ও গাড়ীসহ ২ জনকে আটক করেছপ পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১