আপডেট : ১৩ August ২০২৩
মো.এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
কেরাণীগঞ্জে গাড়ি চোর চক্রের মূলহোতা দুলাল(৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময তার। কাছ থেকে একটি পিকআপ জব্দ। শুক্রবার গভীর রাতের একটি অভিযোগের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১০এর মিডিয়া সেল থেকে অধিনায়কের পক্ষে গতকাল ( আজ) বিকেলে সিনিয়র পুলিশ সুপার এম ফখরুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে জানান, রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল, পিকআপসহ বিভিন্ন প্রকার গাড়ি ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। র্যাব এসব গাড়ি ছিনতাইকারী ও চোর চক্রের সাথে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
একটি অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে গাড়ি চোর চক্রের ০১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ দুলাল হোসেন পিতা- মৃত সিরাজ হোসেন, সাং-গজারিয়া, থানা-লালমোহন, জেলা-ভোলা, এ/পি-জুরাইন, বাসা নং-৪২০, থানা-শ্যামপুর মডেল, ঢাকা বলে জানা যায়। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহ্পুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গত ০৮/০৮/২০২৩ তারিখ ডেমরা থানাধীন ডগাইর রাস্তার মাথা এলাকা হতে দুলাল কতৃক চুরিকৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের মূলহোতা। সে বেশ কিছুদিন যাবৎ রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল, পিকআপসহ বিভিন্ন প্রকার গাড়ি চুরি করে আসছিল। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ০৪টি মামলা রয়েছে বলে জানা যায়।
র্যাব-১০এর সদস্য বাদী হয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১