আপডেট : ০২ September ২০২৩
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: একইদিনে আওয়ালীগ-বিএনপির সমাবেশে মুখোমুখি সংঘর্ষে আওয়ালীগের ২ ও বিএনপির ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১লা সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিকেল ৪টায় বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করেন। অপরদিকে একই সময়ে বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু চত্তরে এক শান্তিসমাবেশের আয়োজন করেন উপজেলা আওয়ালীগ। ওই সময় আওয়ালীগের একটি মিছিল বগুড়া নাটোর মহাসড়ক হয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় উভয় দলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের রুপ নেয়। ও ইট পাটকেল নিক্ষেপ করে। এবং আওয়ামী লীগের নেতাকর্মী লাঠিসোটা নিয়ে বিএনপির সভা স্থলের সমস্ত চেয়ার ভাংচুর করে সভা পুন্ডু করে দেয়। উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে পুলিশ এসে উভয় পক্ষকে হটিয়ে দেয়। সংঘর্ষে আওয়ালীগে নেতা মো: মুকুল হোসেন, অপরদিকে উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী,পৌর ৫নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল নেতা আশরাফুল ইসলাম,বুড়ইল ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের সদস্য আব্দুল কাইয়ুম সংঘর্ষে আহত হয়েছে বলে উভয় দল দলীয় ভাবে দাবি করেছে । উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন,” আওয়ামী লীগের শান্তি সমাবেশ পূর্ব নির্ধারিত কর্মসূচি। উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশের আগে মিছিলের উপরে বিএনপি নামক সন্ত্রাসীরা অতর্কিত ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। পরে আমরা স্থানীয় জনসাধারণ নিয়ে ঐ বিএনপি নামক সন্ত্রাসীদের প্রতিহত করেছি।” অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ”১লা সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিকেল ৪টায় আমাদের বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করি। সমাবেশ চলাকালিন উপজেলা আওয়ালীগের সন্ত্রাসীরা এসে অতর্কিত ভাবে আমাদের সমাবেশে হামলা করে এতে করে আমাদের ৪জন নেতাকর্মী আহত হয়েছে।” এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও আওয়ালীগের শান্তি সমাবেশের কর্মসূচী ছিল। উপজেলা আওয়ালীগের নেতাকর্মীরা বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু চত্তর থেকে শান্তিসমাবেশের এক মিছিল নিয়ে বগুড়া নাটোর মহাসড়ক হয়ে বিএনপির কার্যালয়ের সামনে আসলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় দুই পক্ষকে শান্তিপূর্নভাবে উভয়দিকে সরিয়ে দেই, এপ্রর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১