বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০২৩

আবারও সামিম আহমেদ বিপিজিএমইএ‘র সভাপতি


বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক এসোসিয়েশন( বিপিজিএমইএ )এর সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন জনাব সামিম আহমেদ। সোমবার পল্টনে বিপিজিএমইএর প্রধান কার্যালয়ে পরিচালনা পরিষদের অফিস বেয়ারার্স নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সিনিয়র সহ সভাপতি হিসেবে কে. এম. ইকবাল হোসেন, সহ সভাপতি হিসেবে কাজী আনোয়ারুল হক ও মো: এনামুল হক নির্বাচিত হয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে ২ সেপ্টেম্বর  এসোসিয়েশন এর পরিচালনা পরিষদের নতুন ৭ জন সদস্য নির্বাচিত হন। ৭ জন সদস্য হলেন: সামিম আহমেদ, কাজী আনোয়ারুল হক , ফেরদৌস আহমেদ, শাহেদুল ইসলাম হেলাল, খাদেম মাহমুদ ইউসুফ। সহযোগী গ্রুপ নুর আলম বাচ্চু এবং আবুল খায়ের।

নবনিবাচিত পরিচালনা পরিষদ আগামী এক বছর (২০২৩-২০২৪) অত্র এসোসিয়েশনকে পরিচালনা করবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১