আপডেট : ১৫ September ২০২৩
কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটিয়ে অভিযুক্ত পলাতক রয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে তার মা- পার্শ্ববর্তী কলামনখালি গ্রামের মহিলা মেম্বারের বাড়ীতে কাজে গেলে সে তার মাকে ডাকতে যাওয়ার পথে অপরিচিত এক ব্যক্তি শিশুটির মুখ চেপে ধরে ওই গ্রামের নজরুল ইসলাম মোল্যার বাড়ীর পাশের বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন আসার আগেই ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনার প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী নোয়াগ্রামের বাসিন্দা ও ঠিকাদার মোঃ খাইরুজ্জামান মোল্যা বলেন, বাবরা মোড়ে আমার রাস্তার কাজ চলমান থাকায় আমি সেখানে দাঁড়িয়ে কাজ তদারকি করছিলাম হঠাৎ একটি শিশুর চিৎকার শুনে এগিয়ে গেলে এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখি। পরে শিশুটির মুখ থেকে ঘটনাটি শুনি। ধর্ষণকারী ব্যক্তি অপরিচিত হওয়ায় ধর্ষককে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম। তিনি আরো বলেন, ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থাকায় তার পরিবার এখনও কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, উপজেলার পুরুলিয়া ইউনিয়নের একটি গ্রামের শিশুকন্যা ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১