আপডেট : ১৯ September ২০২৩
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি মঞ্জু বেগম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শালিস-বৈঠকের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন। সেই অনুযায়ী তারা তাদের জমির সীমানায় বেড়া দিয়ে রাখে। মঙ্গলবার সকালে স্থানীয় কামরুজ্জামান শেখ, বনি আমীনের নেতৃত্বে ১৮/২০ জনের একদল সন্ত্রাসী তাদের বাড়িতে এসে এসব বেড়া ভাঙ্গতে শুরু করে। তারা নিষেধ করলে অতর্কিতে তাদের উপর হামলা করে। এসময় তাকে পিটিয়ে পা ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করতে গেলে মেয়ে রিপা আক্তারের উপর হামলা চালায়। এভাবে তাদের সামনে যেই আসে তাকে মারধর করতে থাকে। এর আগেও একবার এভাবে তাদের পিটিয়ে জখম করেছিল বলে তিনি অভিযোগ করেন।
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়েসহ ৫জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ উপজেলার চোমরা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, দেলোয়ার শেখ (৫১), তার স্ত্রী মঞ্জু বেগম (৪৫), মেয়ে রিপা আক্তার (১৭), ভাই আক্তাস আলী শেখ (৪৯) ও আক্কাসের ছেলে তরিকুল ইসলাম। আহদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়। তাদের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১