আপডেট : ২৩ September ২০২৩
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে দক্ষিণ মুরাদিয়া গ্রামের এক দিনমজুরের বুদ্ধি প্রতিবন্ধী কন্যাকে (৩০) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ০১ টার সময় টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালে বসতঘরে একা পেয়ে প্রতিবেশী বখাটে যুবক মোক্তার হোসেন মৃধা ও তার সহযোগী রাসেল হাওলাদার কর্তৃক ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। এব্যাপারে গতকাল শনিবার দুপুরে ধর্ষণের শিকার তরুণীর মা কহিনুর বেগম বাদী হয়ে দুমকি থানায় অভিযুক্ত মোক্তার হোসেন মৃধা ও রাসেল হাওলাদারের নামে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে। থানা পুলিশ ভিকটিম তরুনীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১