আপডেট : ২৬ September ২০২৩
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে প্রয়াত দুই গুণী ব্যক্তির নামে দুটি চত্ত্বরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে চত্ত্বর দুটির উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার পুরাতন ব্যাংকের মোড় এলাকায় কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ময়েজউদ্দিন চত্ত¡র ও কাজী নজরুল চত্ত্বর নামে ওই দুটি চত্ত্বরের উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত করা হয়। উদ্বোধনকালে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো. আজিজুর রহমান, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যানদ্বয়সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেহের আফরোজ চুমকি এমপি পাঠাগার চত্ত্বর ঘুরে ঘুরে দেখেন এবং পাঠাগারের সভাপতি ইউএনওকে নানা দিকনির্দেশনা ও পরামর্শ দেন। এছাড়া তিনি পাঠাগারে প্রবেশ করে পাঠকদের সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১