বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০২৩

উজবেকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ১৬২


উজবেকিস্তানের একটি গুদামে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক কিশোর নিহত হয়েছে আহত হয়েছে আরও ১৬২ জন। রাজধানী তাসখন্দের বিমানবন্দরের কাছে এই ঘটনা ঘটে। বুধবারগত রাতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউজ ওয়েবসাইট নোভা-২৪ জানায়, বিমানবন্দরের কাছে শুল্ক বিভাগের একটি গুদামে এ বিস্ফোরণ ঘটে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে আগুনের কুণ্ডলী এবং ধোঁয়া রাতের আকাশে উঠতে দেখা যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাতে ওই গুদামে আগুন ধরার খবর পাওয়া যায়। এতে অনেক মানুষ দগ্ধ হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের সকলেই শঙ্কামুক্ত। চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

দুর্ঘটনাস্থল এবং পার্শ্ববর্তী অ্যাপার্টমেন্টে আগুনে দগ্ধ ব্যক্তিদেরও জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। একইসঙ্গে তাসখন্দের বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে উজবেক কর্তৃপক্ষ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১