আপডেট : ২৮ September ২০২৩
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি: গত মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বানরগাছী মাঠে গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, ২০০১ সালের নির্বাচনে আমি মধুপুর-ধনবাড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হই। তারপর থেকে গত ২৩ বছরে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। কেউ বলতে পারবে না সামান্যতম কোন অবৈধ সুবিধা আমি কারো কাছ থেকে নিয়েছি। আমার সম্পদ যা ছিল, তাই আছে। ২৩ বছরে নিজের বা সন্তানের বা পরিবারের কোন সদস্যের নামে এক শতাংশ জমিও কিনি নাই, এক ভরি সোনাও কিনি নাই। মধুপুর-ধনবাড়ির মানুষের ভালবাসাই আমার সম্পদ।
তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন ন্যায়ের পথে সততার পথে থাকবেন। আরো সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবেন।
মন্ত্রী বলেন, বিএনপি দেশে আবারও অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে; ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিচ্ছে। আমি বিএনপিকে বলতে চাই, ৭১ সালে পাকিস্থানি হানাদার বাহিনী, রাজাকার-আলবদরকে আমরা যেভাবে মোকাবেলা করেছিলাম, সেভাবেই তাদেরকে মোকাবেলা করব।
জনসভায় গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র মীর জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা আশরাফুজ্জান স্মৃতি, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ইয়াকুব আলী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গফুর মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, মীর ফরহাদুল আলম মনি, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির প্রমুখ বক্তব্য রাখেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১