আপডেট : ০৬ October ২০২৩
বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে আফগানিস্তানের সাথে ম্যাচ দিয়ে। আফগানদের বিপক্ষে টাইগারদের অতীত স্মৃতিও খারাপ বলা যায় না। এখন পর্যন্ত ১৫ ম্যাচের মধ্যে ৯ ম্যাচ জিতেছে বাংলাদেশ, ৬ ম্যাচ আফগানদের। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আজ (শুক্রবার) প্রেস কনফারেন্সে কথা বলেন টাইগার হেড কোচ হাথুরু সিংহে। তিনি বলেন, " আমরা সেমিফাইনালে যাওয়ার মতো সামর্থ্য রাখি। কমপক্ষে ৪-৫ টা ম্যাচ জিতে আমরা সেই লক্ষ্য পূরণ করবো।" তিনি আরও বলেন, "আমাদের যে কোনো দলকে হারানোর অভিজ্ঞতা আছে । দলে অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি রয়েছে ইয়াং টেলেন্টেড ক্রিকেটার। যেটা আমাদের বড় স্বপ্ন দেখাচ্ছে। তবে ম্যাচে দিনটা আর ভাগ্য আমাদের পাশে থাকলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। " হাথুরু আরও বলেন, " বিশ্বকাপে প্রতিটা দলই আসে বিশ্বকাপ জিততে। এটা সবারই স্বপ্ন। তবে আমরা চাই ৪-৫ টা ম্যাচ জিতে প্রথমে নক আউট স্টেজে কোয়ালিফাই করতে। " বিশ্বকাপের মঞ্চে টাইগারদের এখন পর্যন্ত বড় অর্জন কোয়ার্টার ফাইনালে খেলা। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩ ম্যাচ জেতার রেকর্ড আছে বাংলাদেশের। হাথুরুকে জিজ্ঞেস করা হয়, " দলে তামিম ইকবাল না থাকায় ফজলুল হক ফারুকীকে নিয়ে অনেকটা প্রেসার মুক্ত কি টাইগাররা? জবাবে হাথুরু অনেকটা রেগেই যান। বলেন, " এটা একটা উদ্ভট প্রশ্ন। যে দলের সাথেই নেই তাকে নিয়ে এমন প্রশ্ন ভিত্তিহীন।" তিনি উত্তরে আরও বলেন, "ফারুকী কয়েক বছর ধরে আফগানিস্তানের হয়ে ভালো করছে। আমি তাকে খুব ভালো করেই দেখেছি। যে ফারুকীকে স্বাচ্ছন্দে খেলতে পারে তাকে আমি অবশ্যই প্রশংসা করবো।"
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১