আপডেট : ০৭ October ২০২৩
সোনারগা( নারায়ণ গঞ্জ) প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের উপর নির্মিত বায়োপিক ‘হাসিনা: আ ডটারস্ টেল’ এর দুই দিনের প্রদর্শণী হয়েছে। তরুণ উদীয়মান আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মারুফুল ইসলাম ঝলকের ব্যক্তিগত উদ্যোগে দুই দিন ব্যাপী সোনারগাঁও উপজেলার জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় শুক্রবার ও শনিবার। আয়োজক উপজেলা আওয়ামী লীগ সদস্য ঝলক জানান, প্রথম দিন সকাল সাড়ে ১০টায় প্রথম শো’ শুরু হয়। অনেকটা উৎসব মুখর পরিবেশে প্রথম প্রদর্শনীর দিন স্কুলের ছোট ছোট কোমলমতি শিশুদের সাথে শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেন। পরবর্তী শো চলে ‘যোহর’ নামাজের পর এবং শেষ শো মাগরিব নামাজের পর শুরু হয়ে শেষ হয় এশার আজানের আগে। দেশের অন্যতম মানি ট্রান্সফার অ্যাপ নগদ এর নির্বাহী পরিচালক ও নারায়ণগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী ঝলক আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তাঁর জীবনের বিভিন্ন সময়ের সম্পর্ক, মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের সাথে শেখ হাসিনা-শেখ রেহানার সম্পর্ক, তাঁদের সংস্পর্শে বেড়ে ওঠা, বাবার আদর্শের প্রতি অবিচল থেকে রাজনৈতিক কর্মকান্ড, ১৯৭৫ সালের ১৫ আগস্টের সময় দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানার বেঁচে যাওয়া, পরবর্তীতে দলের দায়িত্ব গ্রহণের পাশাপাশি দেশের দায়িত্ব নেয়া, বাবার খুনিদের গ্রেফতার ও বিচার করা, ২১ আগস্ট গ্রেনেড হামলা এমনকি বর্তমান সময় পর্যন্ত বিশাল কর্মযজ্ঞের ঘটনা অল্প সময়ে পরিচালক পিপলু খান যেভাবে ফুটিয়ে তুলেছেন তা খুবই প্রশংসনিয়। প্রামণ্যচিত্রটি ইতোমধ্যে দেশ-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে। সিআরআই’র ব্যানারে শেখ হাসিনাকে নিয়ে শিক্ষণীয় এ প্রামণ্যচিত্রটির প্রযোজক হলেন, বঙ্গবন্ধুর দৌহিত্র এবং সিআরআই ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিকী এবং বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও সিআরআই এর ট্রাস্টি নসরুল হামিদ বিপু।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১