আপডেট : ১১ October ২০২৩
খুলনা প্রতিনিধি \ খুলনা নগরীর খালিশপুর থানা এলাকা থেকে পুলিশ বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এফ.এম হাদিউজ্জামান আরিফ(৪০) নামের একজন অস্ত্রধারীকে আটক করেছে। বুধবার নগর পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক এফ.এম হাদিউজ্জামান আরিফ দৌলতপুর থানার দেয়ানা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে এফ.এম হাদিউজ্জামান আরিফকে চ্যালেঞ্জ করে দেহ তল্লাশী করলে তার পরিহিত জিন্স প্যান্টের কোমরে লুকিয়ে রাখা ১টি বিদেশী পিস্তল ও জিন্স প্যান্টের বাম পকেট হতে ৩রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী এফ.এম হাদিউজ্জামান আরিফ বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ৬ টি মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১