আপডেট : ১১ October ২০২৩
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : যারা এখন নির্বাচন নিয়ে চিন্তা করছেন তাদের আওয়ামী লীগ করার যোগ্যতা রাখে না। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি আমাকে নমিনেশন দিয়েন না। সবাই যেখানে চায় সেখানে আমি বলেছি দিয়েন না। আমাকে অন্যভাবে কাজে লাগান। আমি এমপি না হলে কিছুই হবে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আমার মেয়ে, বউদের ধর্ষণ করবে তারাই যারা একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছিল। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে শান্তি সমাবেশ উপলক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শামীম ওসমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, এটা একাত্তরের চেয়েও বড় যুদ্ধ। আমি সারারাত ঘুমাই না। আমি অন্য কারো মত না। আমি খবরগুলো পাই। কোন দিক দিয়ে আগাচ্ছে সেগুলো জানি। আর ওরাও জানে আমি কোনদিক দিয়ে আগাচ্ছি। আমি এম এ সোলজার। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আগামী ১৩ অক্টোবর উন্নয়ন ও শান্তি সমাবেশ ঘিরে বুধবার বিকেলে কাঁচপুর ওমর আলী স্কুলের অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে ফিলিস্তিনের চেয়েও খারাপ হবে। বড় ধরনের আঘাত আমাদের মোকাবেলা করতে হবে। আসছে পূজার মধ্যে ও পূজার পরে মরণকামড় দিবে। দেশটাকে ১০ থেকে ১২ দিনের মধ্যে চরম অস্থিতিশীল করার চেষ্টা করবে। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাসনাত শহীদ মো. বাদল প্রমুখ। এসময় নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শামীম ওসমান বলেন, ১৩ অক্টোবর সমাবেশ ঘিরে আমাদের প্রস্তুতি নিতে হবে। একটি থানার প্রোগ্রাম কতটা বড় ও সফল হয় সেটা নারায়ণগঞ্জ এটা করে দেখাবে। এবার আর বলবো না খেলা হবে। সোনারগাঁও থেকে বলবো ফাটাফাটি হবে। শামীম ওসমান আরো বলেন, পূজার পর থেকে একটা থাবা দিব নারায়ণগঞ্জ থেকে। এক থাবা দিয়ে নারায়ণগঞ্জ শুধু না ঢাকাও খালি করে দিব। শামীম ওসমান বলেন, অনেকগুলো কমিটি আটকে রেখেছে ঢাকা হতে। আওয়ামী লীগের কমিটি ও অঙ্গ সংগঠনগুলোর কমিটি মুলার মত ঝুলিয়ে রাখার কারণে দলে গ্রæপিং বাড়ে। অন্তত নারায়ণগঞ্জের কমিটিগুলো দিয়ে দেওয়া প্রয়োজন। কারণ নারায়ণগঞ্জকে অন্য জেলার সঙ্গে তুলনা করলে হবে না। ঢাকা যা না পারে সেটা নারায়ণগঞ্জ পারবে। সভা শেষে শামীম ওসমানসহ সকল নেতৃবৃন্দ কাঁচপুরে সমাবেশের মাঠ পরিদর্শন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১