বাংলাদেশের খবর

আপডেট : ১২ October ২০২৩

বিএসটিআই’র অভিযান ৬৫হাজার টাকা জরিমানা ও সীলগালাকরণ


মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে রামপুরায় তিনটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। প্রতিষ্ঠানগুলো হলো, নাবিল স্পেশাল লাইভ বেকারী, চাঁদপুর কসমেটিক্স এবং বিসমিল্লাহ সুইটস এন্ড বেকারী। নাবিল স্পেশাল লাইভ বেকারীকে ১০ হাজার, চাঁদপুর কসমেটিক্সকে ২৫ হাজার এবং বিসমিল্লাহ সুইটস এন্ড বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. ইমরান হোসেন এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১