বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০২৩

কেরানীগঞ্জে মতবিনিময় সভা করলেন জেলা প্রশাসক


কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জের সকল শ্রেণির মানুষের সাথে মতবিনিময় করেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) রাজস্ব সার্কেল মনিজা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার ভুমি মো. সালাউদ্দিন, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার্স ইনচার্জ মামুনুর রশীদ, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি ইকবাল হোসেন, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আব্দুল আলীসহ প্রমূখ। মতবিনিময় সভা অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১