আপডেট : ১৭ October ২০২৩
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে শেখ শোয়েবুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার। ১৬ অক্টোবর ২০২৩ তারিখ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে যোগদান করার পর করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। করপোরেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ, বিএসএফআইসি অফিসার্স অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় কর্মচারি ইউনিয়ন (সিবিএ) এর পক্ষ হতে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। জনাব শেখ শোয়েবুল আলম এনডসি নড়াইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতক এবং ফিশারিজে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি যথাক্রমে এমবিএ, এমজিএস ডিগ্রী অর্জন করেন এবং ২০১৯ সালে এনডিসি কোর্স সম্পন্ন করেন।উচ্চতর ডিগ্রী লাভ শেষে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি ১১ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১