আপডেট : ১৭ October ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করি। সবাই সবাইকে সহযোগিতা বিপদে এগিয়ে আসি। আমি বিশ্বাস করি বাংলাদেশে একটি নীতি আছে সংখ্যা গরিষ্ঠ আর সংখ্যা লরিষ্ট আমি বিশ্বাস করি না। ধর্ম যার যার উৎসব সবার আমরা আপনাদের পাশে আছি। ভয়ের কিছু নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন। সরকার আপনাদের পাশে আছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কেরানীগঞ্জের খাগাইলে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাঙ্গালির হাজার বছরের সম্প্রীতির বন্ধন রয়েছে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবার রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ সবার। এখানে সংখ্যাগিরষ্ট বা সংখ্যালঘু বলে কিছ নেই। সবাই সবার আনন্দ, বেদনার সাথী হই। তাই ভয়ের কিছু নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন। আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত স্বাধীকার আন্দোলনে একটি গোষ্ঠী বিরোধিতা করেছে। সেই অপশক্তি এখনো সক্রিয়। তারা নানাভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়৷ সবাইকে সচেতন থাকতে হবে। কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু গোপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু নৃপেন চন্দ্র বর্মন সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারন সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহ-সভাপতি শফিউল আজম খান বারকু, শাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন গনি, মো: ইয়ামিন প্রমুখ। পরে কামরুল ইসলাম এমপি খোলামোড়াএলাকায় নির্বাচনী জনসংযোগ করেনএবং সাধারণ ভোটারদের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন।
এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন তথ্য তুলে ধরে তিনি পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১