আপডেট : ২৪ October ২০২৩
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে দুটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস কমিউনিটি ক্লিনিক ও জাঙ্গালিয়া ইউনিয়নের দুবরিয়া কমিউনিটি ক্লিনিক নামে ওই দুটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়। গাজীপুর জেলা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি ক্লিনিক দুটির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম মনজুর-ই-এলাহীসহ স্থানীয় স্বাস্থ্যকর্মী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১