বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০২৩

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন বিএসএফআইসি'র নবযুক্ত চেয়ারম্যান


বিএসএফআইসি'র নবযুক্ত চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম এনডিসি সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন।

সম্প্রতি গ্রেড-১ পদে পদোন্নতি পূর্বক তাঁকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে পদায়ন করা হয়। গত সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। বিএসএফআইসির চেয়ারম্যান হিসেবে পদোন্নতির পূর্বে তিনি যৌথ ও মূলধনী কোম্পানির নিবন্ধক হিসেবে কর্মরত ছিলেন।

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে তিনি বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের যে সদস্যবৃন্দ শহীদ হন তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধুর পরিবারে যারা জীবিত আছেন তাঁদের জন্য দোয়া এবং দীর্ঘায়ু কামনা করেন। তিনি সমাধীস্থলে রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

শেখ শোয়েবুল আলম ১১ তম বিসিএসের মাধ্যমে ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১