বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০২৩

শালিখায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক


 শালিখা মাগুরা প্রতিনিধিঃ

 মাগুরার শালিখায় গোপাল সাহা (২১) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে শালিখা থানা পুলিশ৷ আটককৃত আসামী আড়পাড় গ্রামের ছেলে৷ শালিখা

থানা পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে এএস আই লিটন গাজী ও  এসআই লিটন হোসেন মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে  উপজেলার আড়পাড়া কৃষি ব্যাংকের সামনে  থেকে ১২০ গ্রাম  গাঁজা সহ গোপাল সাহাকে আটক করে৷ আটককৃত আসামীর বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷ 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১