আপডেট : ০২ November ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা দক্ষিন কেরানীগঞ্জে শুভাঢ্যা মৌজার সাবান ফ্যাক্টরী এলাকায় প্রায় আড়াই কোটি টাকার মূল্যের ২৪ শতাংশ ভিপি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিমের নেতৃত্বে জমি উদ্ধার করে সীমানা খুটি ও সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন, সার্ভেয়ার জহিরুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জমিটি দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। এসময় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান ও কেরানীগঞ্জে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সার্ভেয়ার জহিরুল ইসলাম জানান, শুভাঢ্যা মৌজার এসএ খতিয়ান ১৭৪, দাগ ২২৮২ ও আরএস খতিয়ান ৩১৫, দাগ ৪০৯৯, জমির পরিমাণ ২৪ শতাংশ- যা উদ্ধার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১