বাংলাদেশের খবর

আপডেট : ০২ November ২০২৩

সিংগাইরে হাইস্কুলের নয় লক্ষ টাকার ১৫টি ল্যাপটপ চুরি


সিংগাইর থেকে সাইফুল ইসলাম শিকদার:

মানিকগঞ্জের সিংগাইরে একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাশ রুমের ওয়াল্টন ব্যান্ডের নয় লক্ষ টাকা মূল্যের ১৫টি ল্যপটপ ও ১৬ টি চার্জার৷ চুরির ঘটনা ঘটেছে । এ চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে ঐ বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রফিক বাদী হয়ে সিংগাইর থানায় একটি চুরির অভিযোগ করেন। গত বুধবার দিবাগত রাতে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের নুর মহসিন বিদ্যায়তনে এদূর্ধষ চুরির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে উপজেলার বলধারা ইউনিয়নের নুর মহসিন বিদ্যায়তনে দূর্ধর্ষ চোররা বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাশের মালামাল চুরি করে নিয়ে যায় । বিদ্যালয়ের পূর্ব পাশের মুল ফটকের উপরের ফাঁকা স্থান দিয়ে স্কুলের ভিতরে ঢুকে । এরপর চোরেরা কৌশলে পূর্ব পাশের গ্রিল দিয়ে তিন তলা ভবনে উঠে । এসময় শেখ রাসেল ডিজিটাল ল্যাব কম্পিউটার কক্ষের তালা ভেঙ্গে রুমে থাকা ওয়াল্টন ব্যান্ডের ১৫ টি ল্যাপটপ ও ১৬ টি চার্জার চুরি করে নিয়ে যায় চোরেরা । যার আনুমানিক মূল্য নয় লক্ষ টাকা । ভার প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রফিক বলেন বুধবার সকালে স্কুলে এসে তিন তলা ভবনে গেলে মাল্টিমিডিয়া ক্লাশ রুমের তালা ভাঙ্গা দেখতে পায়। এরপর রুমের ভিতরের গিয়ে দেখি সবগুলো ল্যাপ্টপ চুরি হয়ে গেছে। । এ বিষটি আমি মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় গন্যমান্যদের অবগত করি। সকলে পরার্মশে ২/১১/২০২৩ ইং তারিখে থানায় একটি চোরের অভিযোগ দায়ের করি।

ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন এ ব্যাপারে থানায় একটি চুরির অভিযোগ হয়েছে। স্কুলের ল্যাপ্টপ ও মালামাল উদ্ধার সহ চোরদের আটকের ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১