বাংলাদেশের খবর

আপডেট : ০৩ November ২০২৩

হাজীগঞ্জে ইঞ্জি: মোহাম্মদ হোসাইনের উদ্যোগ সেলাই মেশিন বিতরণ


নিজস্ব প্রতিনিধি:

হাজীগঞ্জে ইঞ্জি. মোহাম্মদ হোসাইন এর উদ্যোগে হাজীগঞ্জে পনেরো টি  সেলাই মেশিন বিতরণ করা হয়।

শুক্রবার বিকালে হাজীগঞ্জ মধ্যে বাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে রোটারি ক্লাব অফ ঢাকা প্যাসিফিক এর উদ্যোগে গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে এ  সেলাই মেশিন বিতরণ করেন ইঞ্জি: মোহাম্মদ হোসাইন।

ওইসময় প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন  চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, আমি সব সময় দলের জন্য কাজ করে আসছি এখনো কাজ করছি। বিশেষ করে আমার হাজীগঞ্জ - শাহরাস্তির দরীদ্র অসহায় মানুষের পাশে থাকি  তারই অংশ হিসাবে আজ ১৫ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। আমি সমাজ সেবার পাশাপাশি  জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করছি।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি'র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার, ৯ নং গন্ধব্যপুর উত্তর

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল ,  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্য ব্রত ভদ্র মিঠুনসহ সকল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

ইতোপূর্বে শাহরাস্তি উপজেলা সহ মোট ৫০ টি পরিবারের মাঝে ইঞ্জি. মোহাম্মদ হোসাইনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১