আপডেট : ১১ November ২০২৩
আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ: চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহ জংসন রেলস্টেশনে বহাল রাখা এবং ময়মনসিংহ অঞ্চলে রেলওয়ের সার্বিক উন্নয়নসহ ১৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগে' আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু এই দাবি জানান। এসময় বিএমএ জেলা সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোত্তালেব লাল, জনউদ্যোগের সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। ২০১৪ সালের ডিসেম্বরে ময়মনসিংহ-চট্টগ্রাম বিজয় এক্সপ্রেস ট্রেন চালু হয়। সম্প্রতি ট্রেনটি জামালপুর থেকে চালু করার সিদ্ধান্ত নেয়ায় ট্রেনটির স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহে বহাল রাখার এই দাবি জানানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১