আপডেট : ১১ November ২০২৩
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে রিকশা, ব্যাটারি চালিত রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর সকাল ১১টায় কালিবাড়ি বাজার থেকে অত্র সংগঠনের কার্যালয় থেকে একটি বিজয় রালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন-নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মঞ্জরুল ইসলাম রাজা। সহসভাপতি জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ খলিলুর রহমান ও প্রচার সম্পাদক আব্দুল কাদের প্রমুখ। উল্লেখ্য, গত ৮ নভেম্বর-২৩ কুড়িগ্রামে রিকশা, ব্যাটারি চালিত রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন আব্দুর হোসেন বুলু, কার্যকরি সভাপতি নরেন্দ্র দাস, সহসভাপতি জয়নাল আবেদীন, নুর ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রাজা, যুগ্ম সম্পাদক নুরনবী, সহ-সম্পাদক নুর ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, যুগ্ম সাংগাঠনিক সম্পাদক নুরনবী মিয়া, কোষাধ্যক্ষ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক নছিয়ত উল্ল্যাহ, প্রচার সম্পাদক আব্দুল কাদের, সড়ক সম্পাদক ইউসুব আলী, আব্দুস সাফি, ক্রীড়া সম্পাদক বাবু আলী, ধর্ম বিষয়ক সম্পাদক নুর ইসলাম গোন্দালু এবং কার্যকরি সদস্য নির্বাচিত হন নিরঞ্জন চন্দ্র। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১