আপডেট : ১২ November ২০২৩
গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কৃষকদের মাঝে এস এম শাহজাদা এমপি শীতকালীন বীজ বিনামূল্যে বিতরণ করেছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি কৃষকদের উদ্দেশ্য বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের স্বপ্ন পূরণে, বাংলার কৃষক মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনে সকল ঋতুতে বিনামূল্যে আমন, আউশ, রবিশস্য সহ হারভেস্টার মেশিন, যন্ত্রপাতি ও প্রশিক্ষণ দিয়ে কৃষকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করেছে। এছাড়া বিশ্বের বুকে বঙ্গবন্ধু কন্যা দেশকে উন্নত আধুনিকভাবে উন্নত করে চলছে। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি মোঃ নাছিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা মু. শাহিন শাহ, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আকরামুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, এমপির প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা কাওসার তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১