বাংলাদেশের খবর

আপডেট : ২২ November ২০২৩

সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না ব্রীজ নির্মাণ


সাইফুল ইসলাম শিকদার, সিংগাইর থেকে:

 ব্রীজ  নির্মাণ ও উদ্বোধনের ১০  বছর পার হয়ে গেলেও  সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায়    প্রায় ১৭   লক্ষ টাকা পড়ে আছে চারা ভাংগা খালের  জলে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধির  উদাসীনতার কারণে  দীর্ঘদিন  ধরে  সংযোগ সড়ক  নির্মাণ    না  হওয়ার   সেতুর  সুবিধা  বঞ্চিত  হচ্ছে  হাজার হাজার লোকজন ।

জানা গেছে উপজেলার বায়রা   ইউনিয়নের চারাভাংঙ্গা  বাগারচর কবর স্থান সংলগ্ন  খালের উপর দিয়ে  সহজে চলাচলের জন্য  মোটাঅংকের অর্থ ব্যয় করে  একটি সেতু কালর্ভাট  নির্মাণের  কাজ হাতে নেয় সরকার।  সে মোতাবেক ২০১৩ - ২০১৪ অর্থ বছরে  প্রকল্প বাস্তব বায়ন অফিস  দর পত্র আহবান করেন।

কাজ পান  জৈনিক এক কন্টাক্টর। যার প্রাক্কলিন ব্যয় ধরা  হয়  ১৬ ৯৭৮২০  লক্ষ টাকা   মাত্র।  সেতুটি  ১০   বছর ধরে  নিঃসঙ্গ  পড়ে থাকলেও স্থানীয়  কৃষকরা তাদে পাট ধান শুকানোর নিরাপদ স্থান হিসেবে   ব্যবহার করে যাচ্ছে।  খালের উপর সেতুটি কাজে না আসায়  দুই গ্রামের   লোকজনের    মাঠের ফসল সংগ্রহ  করতে  বেশ কষ্ট পেতে হচ্ছে  ।  মাঠের ফসল ধান,  সরিষা,  পাট  বাড়ীতে নিয়ে আসতে অনেক পথ    ঘুরে   হয়।   এছাড়া   চরচারা ভাংঙ্গা   বাঘারচর  এলাকায়    রয়েছে  একটি কবর স্থান।  মানুষ মারা গেলে  রাস্তা  না থাকায়   নৌকা দিয়ে লাশ  পরিবহন করে দাফনের ব্যবস্থা  করতে হয় ।   চরএলাকার  বিভিন্ন হাট বাজারে তাদের  শাক সবজি যথা সময়ে  বহন করতে না পারায়  ন্যায্য  দাম  গুনতে পারছেনা কৃষকরা । এতে চাষিরা অনেক ক্ষেত্রে  লোকশানের সম্মুখীন হচ্ছে।

কৃষক ইউসুফ  মাদবর বলেন,  ব্রীজ দিয়ে   আমাদের   কোন কাজে আসছে  না। ক্ষেত্রের ফসল আনতে হয় পানি ভেঙে।

ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান  দেওয়ান  জিন্নাহ লাঠু  বলেন,  জনদূর্ভোগ লাঘবে  তাড়া তাড়ি  যাতে  ব্রিজ টির  সংযোগ সড়ক করা  সে  ব্যবস্থা নেওয়া হবে।

 সিংগাইর উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ  আহাদী  হোসেন বলেন  সংযোগ  সড়ক যাতে সংস্কার কিংবা মেরামত হয় এ ব্যাপারে  ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১