বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০২৩

সেনবাগে কল্যান্দী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক অনুষ্ঠান


সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি \

নোয়াখালী সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহি কল্যান্দী কিন্ডার এন্ড সুফিয়া-হানিফ মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ শনিবার কিন্ডার গার্টেনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার সময় কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, বিশেষ অতিথি স্থানীয় ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম ভূইয়া রিগান, এসএম সাহাব উদ্দিন রানা, মনির আহম্দ,প্রতিষ্ঠানের অধ্যক্ষ নার্গিস আক্তার,সমাজসেবক ওবায়দুল হক বাবুল, সেনবাগ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, কাজী নজরুল ইসলাম ,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী প্রমুখ।

বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তুলে দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১