আপডেট : ২৮ November ২০২৩
শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় কাজী আব্দুর রসিদ(৪৯) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে শালিখা থানা পুলিশ৷ আটককৃত আসামী হলেন,যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইক পাড়া গ্রামের ছেলে ৷ শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই লিটন গাজী ও এ এসআই লিটন হোসেন এবং এএসআই মিলন অভিযান চালিয়ে উপজেলার সীমাখালী বাজারের ডাকবাংলো মার্কেটের সামনে থেকে ১২০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে৷ আটককৃত আসামীর বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১