আপডেট : ০৩ December ২০২৩
আব্দুল মান্নান পল্টন'ময়মনসিংহ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের এমপি হতে মাঠে নেমেছেন এক ভিক্ষুক। ভিক্ষা ভিত্তির টাকা জমিয়ে আবুল মুনসুর ফকির নামের ওই ভিক্ষুক স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র ক্রয় করে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন মো: আবুল মুনসুর ফকির ফকির। উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মরহুম চান মিয়ার ছেলে। বিয়ে করার পর দীর্ঘ ১০/১২ বছর রিকশা চালিয়ে সংসার চালিয়েছেন তিনি। কয়েক বছর করেছেন দিনমজুরের কাজ। এখন বয়স ৭০ বছর। বয়সের ভারে শরীর দুর্বল হয়ে গেছে। তাই ভিক্ষা করে চালান সংসার। অনেক দিন ধরেই নির্বাচনের চিন্তা করে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন । সাধারণ ভোটারদের সাড়া পেয়ে ত্রিশালের এক প্রন্ত থেকে অপর প্রান্ত হেটে বেড়াচ্ছেন মানুষের একটু ভালোবাসা ও দোয়া পাওয়ার আশায়। ত্রিশাল থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা গরিবদের খোঁজখবর রাখেন না। আর তাই এমপি নির্বাচিত হলে গরিবদের পাশে থেকে তাদের কাজ করবেন তিনি।আবুল মুনসুর ফকির স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র ফরম জমা দেওয়ায় এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। তাকে নিয়েই ত্রিশালের সর্বত্রই বইছে আলোচনা সমালোচার ঝড়। ত্রিশালের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন ভিক্ষুক আবুল মুনসুর ফকির। তার আগ্রহ নির্বাচন ও মাঠে থাকা নিয়ে। নারী-পুরুষ সকলেই যেন মো: আবুল মুনসুর ফকিরকে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছেন। কয়েক জন সাধারণ ভোটারদের সাথে কথা বললে তারা জানান মুনসুর ফকির গত ইউপি নির্বাচনে বইলর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। সেই নির্বাচনে ৩৭৭ ভোট পেয়েছিলেন তিনি। সেই থেকেই ভাবনা এমপি নির্বাচন করে এমপি নির্বাচিত হলে অসহায় দুস্থ মানুষের পাশে থেকে সব সমস্যা সমাধান করবেন। শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়নে স্কুল-কলেজ-মাদ্রাসার উন্নয়নসহ রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখবেন। নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক এমপি প্রার্থী বিপুল পরিমাণ টাকা খরচ করে। সেখানে অসহায় ভিক্ষুক প্রার্থী মো: আবুল মুনসুর ফকিরের কোনো টাকা খরচ করার সামর্থ্য নেই। গত ইউপি নির্বাচন করে টাকা খরচ ছাড়াই পেয়েছিল ৩৭৭ ভোট। অংশগ্রহণকারী আরও কয়েকজন প্রার্থী টাকা খরচ করে তার চেয়ে কম ভোট পেয়েছিল। নির্বাচনে টাকার ছড়াছড়ি ও দুর্নীতির বিরুদ্ধে এটি যেন একটি নীরব প্রতিবাদ মনে করেন অনেকেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১