বাংলাদেশের খবর

আপডেট : ০৩ December ২০২৩

জাপা নেতা স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমের মনোনয়ন বাতিল


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে জাপা নেতা স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সিদ্দিকুল আলমে মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ রবিবার ( ৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে নীলফামারী-৪ আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে ক্রটি পাওয়ায় এ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার।

সূত্র জানায়- প্রস্তাবকারী ও সমর্থকদের তালিকায় মৃত্যু ব্যক্তির নাম ও জাতীয় পরিচয়পত্র দেয়ায় এ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের জাকির হোসেন বাবুল, জাপার বর্তমান সাংসদ আহসান আদেলুর রহমান আদেল, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদুল মোমিনসহ অপর প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

জাপা নেতা ও শিল্পপতি সিদ্দিকুল আলম জাপা থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

নীলফামারী-৪ আসনের সহকারি রিটার্নিং অফিসার নূর-ই-আলম সিদ্দিকী বিষয়টি গন্যমাধ্যম কর্মিদের নিশ্চিত করে বলেন- অপর প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১